পাবনায় সাবেক কাউন্সিলর হেলালের বিরুদ্ধে দুদকে মামলা

সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ ভোগদখলে রাখার অভিযোগে সিরাজগঞ্জে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন (৫৫) এর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পাবনায় মামলাটি দায়ের করেন উপ-সহকারী পরিচালক মোঃ মনোয়ার হোসেন।অভিযুক্ত সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন সিরাজগঞ্জ পৌর শহরের সয়াধানগড়া উত্তর ভাসানী রোড মহল্লার মৃত আব্দুল মান্নানের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হওয়ায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর হেলাল উদ্দিন ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। একই বছরের ২৩ অক্টোবর তিনি সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর ২৭ নভেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়।
সম্পদ বিবরণী যাচাইকালে অনুসন্ধান কর্মকর্তা জানতে পারেন হেলাল উদ্দিন তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৪ লাখ ৭৪ হাজার ৫০২ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এছাড়া ৪২ লাখ ৯৪ হাজার ৭৪৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন। এর মাধ্যমে হেলাল উদ্দিন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
দুদক পাবনার উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন জানান, অনুসন্ধান প্রতিবেদন দুদক ঢাকা প্রধান কার্যালয়ে পাঠানোর পর গত ৩০ সেপ্টেম্বর হেলাল উদ্দিনের বিরুদ্ধে মামলার এজাহার দায়েরের অনুমোদন দেয়া হয়। তার প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুদক পাবনা কার্যালয়ে মামলা দায়ের করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




