ক্লাসে বিশ্বনবীকে (সা.) নিয়ে কটূক্তি, খোকসায় শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত: ০৫:৫৮ ২১ অক্টোবর ২০২৪
কুষ্টিয়ার খোকসায় শ্রী গণেশ চন্দ্র বিশ্বাস নামে এক শিক্ষক হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করায় প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্র-ছাত্রী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা।
রোববার দুপুরে উপজেলার পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন তারা। অভিযুক্ত শিক্ষক গণেশ চন্দ্র বিশ্বাস ওই স্কুলের সহকারী শিক্ষক।
এর আগে, গত ৮ অক্টোবর অভিযুক্ত গণেশ মাস্টার অষ্টম শ্রেণির ইতিহাসের ক্লাস নেয়ার সময় হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে বিরূপ মন্তব্য করেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ প্রতিবাদ সমাবেশ করেছেন ছাত্র-ছাত্রী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা।
খোকসা থানার ওসি আব্দুল গফুর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় কটূক্তিকারীকে গ্রেফতার করার আশ্বাস দেওয়ায় আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।
উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে স্কুল বন্ধ থাকায় আজ স্কুল খোলায় ছাত্র-ছাত্রীরা প্রতিবাদে নেমেছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




