খুলনায় মহিলা দল নেত্রীকে পেটালেন নারীকর্মীরা!


প্রকাশিত: ০২:৩৬ ৩ মে ২০২৫
খুলনায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অভ্যন্তরীণ কোন্দলের জেরে মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারধরের অভিযোগ উঠেছে একই সংগঠনের একাংশ নারী কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২ মে) বিকেলে কেডি ঘোষ রোডে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা খুলনা মহানগর মহিলা দলের নেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে অভিযোগ করেন চুমকি।
আরিফা আশরাফি চুমকি জানান, বিএনপির কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতি সভা শেষে তিনি কার্যালয় ত্যাগের সময় হামলার শিকার হন। অভিযুক্ত নারীরা হলেন—শারমিন, মুন্নী জামান, পুতুল, কাঁকলী, মদিনা, রেশমি ও সালমা। তারা তাঁকে রাস্তায় ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীদের অবহিত করেছেন।
এদিকে, অভিযুক্ত পক্ষের নেত্রী আজিজা খানম এলিজা অভিযোগ অস্বীকার করে বলেন, “দলীয় কার্যালয়ে কিছুই ঘটেনি। আমি আসলে কিছু জানিও না। তবে শুনেছি চুমকি অন্যদের গালিগালাজ করেছিলেন—সেই সূত্রে কিছু হয়ে থাকতে পারে।”
ঘটনার পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, “আমরা চুমকির অভিযোগ পেয়েছি। পরিস্থিতি বিবেচনায় খুলনা মহানগর মহিলা দলের বর্তমান কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ঘটনার জেরে মহানগর বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




