চাঁদা না দেওয়ায় রাজবাড়ী সদর হাসপাতালের চলমান লিফটের কাজ ‘বন্ধ’


প্রকাশিত: ০৩:৪২ ২১ জুলাই ২০২৫
রাজবাড়ীতে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের নির্মাণকাজ ব্যাহত হচ্ছে চাঁদাবাজদের কারণে। হাসপাতালের লিফট স্থাপনের কাজে একের পর এক বাধা সৃষ্টি করছে স্থানীয় একাধিক চাঁদাবাজ চক্র। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত কর্মকর্তারা।
রোববার (২১ জুলাই) সকাল ১০টায় রাজবাড়ীর অফিসার ক্লাবে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি জানতে চান জেলা প্রশাসক। কিন্তু সভায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী উপস্থিত না থাকলেও উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত থেকে ভয়াবহ তথ্য তুলে ধরেন।
তিনি জানান,“লিফট স্থাপন কাজে বারবার স্থানীয় চাঁদাবাজদের হুমকি আসছে। একদল থেকে চাঁদা দেওয়ার পর আরেকদল এসে আবার দাবি করছে। এতে ঠিকাদারদের পক্ষে কাজ চালানো কঠিন হয়ে পড়েছে।”
মোহাম্মদ জহিরুল ইসলাম আরও জানান, শুধু চাঁদাই নয়— এর আগে হাসপাতালের এসি ও আউটডোরের বিভিন্ন মালামাল চুরি হয়েছে। কাজের সাইটে হানা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে চাঁদাবাজরা। এমনকি শ্রমিক ও প্রকৌশলীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। ফলে লিফটের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এ ঘটনার আগেও এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে। চলতি বছরের ২০ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন একটি লিখিত অভিযোগ পাঠান রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে।
সেই চিঠির অনুলিপি জেলা প্রশাসক, হাসপাতালের তত্ত্বাবধায়ক, সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ এবং রাজবাড়ী সদর থানার ওসির কাছেও পাঠানো হয়।
এরপর ২১ জানুয়ারি গণপূর্ত বিভাগ থেকে সদর থানার ওসিকে আরেকটি চিঠি দেওয়া হয়। তাতেও একই নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, ১৯ জানুয়ারি রাতের দিকে ৮ থেকে ১০ জন অস্ত্রধারী ব্যক্তি প্রকল্প এলাকায় ঢুকে চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এরপর থেকে মালামাল ও শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়।
রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শঙ্কর ঝন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাষ্ট্রের সবচেয়ে মানবিক জায়গা হলো হাসপাতাল। সেখানে চাঁদা চাওয়া শুধু বেআইনি নয়, এটি মানবতাবিরোধী কাজ। সরকার ও প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
এদিকে জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজবাড়ীতে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।”
২০১৮ সালে রোগীদের ভোগান্তি কমাতে রাজবাড়ী জেলা সদর হাসপাতালকে ৫০ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়।
বর্তমানে ৩ কোটি ৯১ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে হাসপাতালের লিফট স্থাপনের কাজ চলছে। কিন্তু চলমান চাঁদাবাজির কারণে কাজের গতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




