বাবরকে নিয়ে এনসিপি নেতার বিরূপ মন্তব্যে মদনে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরূপ মন্তব্য করায় নেত্রকোনার মদন উপজেলায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে গতকাল রোববার নেত্রকোনার কালেক্টর মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিএনপি সরকারের সময়ের দশ ট্রাক অস্ত্র মামলার প্রসঙ্গ তুলে বাবরের নাম উল্লেখ করে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এতে বাবরের নিজ এলাকা মদনে ক্ষোভের সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে বিকেলে মদন পৌরসভা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাহাঙ্গীরপুর সেন্টারে দলীয় কার্যালয়ে জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনসহ অন্যান্য নেতারা। বক্তারা নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, বাবর একজন জনপ্রিয় ও অবদান রাখার মতো রাজনীতিক, তাঁর সম্মান ক্ষুণ্ন হলে দলের নেতাকর্মীরা তা মেনে নেবে না।
নেতারা আরও জানান, স্থানীয় বিএনপি ভবিষ্যতে এমন মন্তব্যের পুনরাবৃত্তি হলে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প





