‘ছাত্রলীগের’ স্লোগান, প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিল গভীর রাতে ক্যাম্পাসের বাইরে


প্রকাশিত: ১১:৪৭ ১৬ জুলাই ২০২৪
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে স্লোগানের খবর শুনে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে আসেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে স্লোগানের খবর শুনে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে আসেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকেছবি: সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গতকাল সোমবার দিবাগত গভীর রাতে কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে মিছিল বের করে স্লোগান দেওয়া হয়। এর প্রতিবাদে রাতেই আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের হল রোড ও প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীরা জানান, গতকাল রাত দুইটার পর ক্যাম্পাসের বাইরে ‘জয় বাংলা’ স্লোগান শুনতে পান তাঁরা। ১০-১৫টি মোটরসাইকেলে ২০-৩০ জন লোক এসে হল রোডে মিছিল করেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে সব হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে হল রোডে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শুরু হয় খানজাহান আলী হলের সামনে থেকে। এক ঘণ্টা ধরে চলা ওই বিক্ষোভ মিছিল হল রোড হয়ে প্রধান ফটক দিয়ে আবার ক্যাম্পাসের হাদি চত্বরে গিয়ে শেষ হয়। সেখান থেকেই আজ মঙ্গলবার দুপুর ১২টায় জিরো পয়েন্ট এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীরা বলেন, গতকাল রাতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। রাত জেগে সেসব খবরই শুনছিলেন তাঁরা। দুইটার পর সবাই যখন একটু ঘুমাতে গেছে তখনই ‘জয় বাংলা’ স্লোগান শুনতে পান। তাঁরা মনে করেছিলেন ছাত্রলীগ হয়তো ক্যাম্পাসে হামলা করেছে। তাই সবাই আতঙ্কিত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে সবাই এক হয়ে প্রতিটি হলের সামনে অবস্থান নেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই শিক্ষার্থীরা গভীর রাতে ক্যাম্পাস থেকে বেরিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় পুলিশের গাড়ি দেখে তেড়ে আসেন শিক্ষার্থীরা। পরিস্থিতি খারাপ দেখে পুলিশ তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ে। তবে কেন তাঁরা ওই রাতে বিক্ষোভ মিছিল করেছেন, তা আমরা এখনো জানতে পারিনি। তবে পরে শুনেছি শিক্ষার্থীদের মধ্যে কোনো একটি গুজব ছড়িয়ে পড়েছিল।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ


