নওগাঁয় নবজাতক কন্যাকে ফেলে পালালেন মা, থানায় অভিযোগ বাবার


প্রকাশিত: ০৭:৫৪ ২৯ আগস্ট ২০২৫
নওগাঁর মান্দায় জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই নবজাতক কন্যাকে ফেলে পালিয়েছেন এক মা। এ ঘটনায় বিপাকে পড়েছেন শিশুটির বাবা তৌহিদ ইসলাম (২৫)। হতাশ হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তৌহিদ ইসলাম মহাদেবপুর উপজেলার চকহরিবল্লভ গ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি মান্দা উপজেলার সাহাপুর গ্রামের লছের আলী মণ্ডলের মেয়ে সাথী আক্তারকে বিয়ে করেন। তবে সংসারে শুরু থেকেই মনোমালিন্য চলছিল।
তৌহিদের অভিযোগ অনুযায়ী, স্ত্রী সাথী আক্তার গত তিন মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রসববেদনা শুরু হলে তিনি শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী ও শাশুড়িকে নিয়ে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। বিকেল পাঁচটার দিকে সাথী আক্তার একটি কন্যা সন্তানের জন্ম দেন।
শিশুটির বাবা জানান, চিকিৎসকের পরামর্শে ওষুধ আনতে তিনি বাজারে গেলে ফিরে এসে দেখেন স্ত্রী ও শাশুড়ি নবজাতককে রেখে পালিয়ে গেছেন। বিষয়টিকে তিনি “অমানবিক ও হৃদয়বিদারক” বলে উল্লেখ করেন।
অভিযুক্ত সাথী আক্তার গণমাধ্যমকে বলেন, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। তিনি সন্তান নিতে চাননি, তবে অনিচ্ছাকৃতভাবে সন্তান জন্ম হয়েছে। যেহেতু তিনি আর স্বামীর সঙ্গে সংসার করবেন না, তাই সন্তানকেও লালন-পালন করবেন না।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) সামছুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। সাথী আক্তার স্বামী ও সন্তান দুজনকেই প্রত্যাখ্যান করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




