কোরআন অবমাননার কারণে চরমোনাই পীরের বিরুদ্ধে বরগুনায় বিক্ষোভ-মিছিল


প্রকাশিত: ০৪:২৮ ১৩ অক্টোবর ২০২৫
বরগুনায় চরমোনাই পীর—ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ফয়জুল করিম কর্তৃক পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বরগুনা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ জালাল রুমি সমাবেশের সভাপতিত্ব করেন। এতে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পান্না, জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট আব্দুল ওয়াসী মতিন, আবুল কালাম আজাদ, রাজিবুল ইসলাম সোহেল ও জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব প্রমুখ।
বক্তারা কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআনকে অপমান করা কোনোভাবে ন্যায়সঙ্গত নয় এবং এ ধরনের কুচক্রী কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
বক্তারা স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তদের আইনে অনতিবিলম্বে শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। প্রতিবাদী নেতারা শান্তিপূর্ণভাবে দেশের মুসলিম জনগণের সংবেদনশীলতা রক্ষা করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এমএনবিডি/আমিন
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের




