বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা


প্রকাশিত: ০৩:১৪ ১০ জুলাই ২০২৬
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের মধ্যে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
শুক্রবার (১০ জুলাই) সকালে ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে পৌঁছানোর পর সরাসরি বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় যান তিনি। সেখানে কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি পানির ঢলে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। স্থানীয় মানুষের কাছ থেকে তাদের দুর্ভোগ এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়েও জানতে চান তিনি।
ত্রাণ বিতরণের সময় শফিকুর রহমান বলেন, দুর্যোগের মধ্যে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। সামর্থ্যবান ব্যক্তি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাঁশখালী সফর শেষে সাতকানিয়ার ক্ষতিগ্রস্ত এলাকা এবং চট্টগ্রাম নগরের বন্যা ও জলাবদ্ধতাকবলিত কয়েকটি স্থান পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তার। এসব এলাকায় দুর্গত মানুষের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের কথা জানিয়েছে দলটি।
কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং নিচু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। একই সময়ে পাহাড়ধস ও দেয়ালচাপার ঘটনায় চট্টগ্রাম অঞ্চলজুড়ে প্রাণহানির খবর পাওয়া গেছে। বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ার পাশাপাশি সড়ক, ঘরবাড়ি ও স্বাভাবিক যোগাযোগব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিদর্শনের সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা শফিকুর রহমানের সঙ্গে ছিলেন। তাদের মধ্যে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




