ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে ছাগল ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ


প্রকাশিত: ১১:২৬ ৩১ অক্টোবর ২০২৫
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের” আওতায় উন্নত জাতের ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণ কার্যক্রমের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন শীলা রানী দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।
আলোচনা শেষে প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ১০০টি পরিবারের মাঝে ২০০টি উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে ২৫ কেজি ছাগলের খাবার, গৃহ নির্মাণের জন্য ৪টি সিমেন্টের পিলার, ২টি টিন এবং ৫টি ফ্লোর ম্যাট প্রদান করা হয়।
বিতরণ শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের মাঝে সামান্য এই উপহার দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অংশ নিতে পারা তার কাছে গর্বের বিষয়। প্রদত্ত সামগ্রী ও ছাগলগুলোর যত্ন নিতে তিনি সবাইকে আহ্বান জানান। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের আত্মনির্ভরশীলতা বাড়বে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ




