পর্যটকদের নিরাপত্তায় তেঁতুলিয়ায় অবৈধ বালু-পাথরের স্তুপ সরাল প্রশাসন


প্রকাশিত: ০৫:৪৬ ৭ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কের দুই পাশে অবৈধভাবে রাখা বালু ও পাথরের স্তুপ অপসারণে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহিন খসরুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকবাংলো পিকনিক কর্ণার এলাকা থেকে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত মহাসড়কের দু’ধারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু, পাথর ও ইটের খোয়া মজুত রাখা হচ্ছিল। এতে সড়কে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল এবং পর্যটকদের জন্যও সৃষ্টি হচ্ছিল ভোগান্তি।
অভিযানে ভেকু মেশিনের সাহায্যে এসব অবৈধ স্তুপ সরিয়ে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্বে ব্যবসায়ীদের মৌখিকভাবে সড়ক খালি রাখতে নির্দেশনা দেওয়া হলেও তা মানা হয়নি। ফলে এবার আইনশৃঙ্খলা বাহিনী, সড়ক ও জনপথ বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় অভিযান চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, হাইওয়ে পুলিশের এসআই শাহিন, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম মামুন এবং তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, হেল্প সোসাইটি, শাপলা ব্লাড ফাউন্ডেশনসহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন,
“উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছি। যারা নিয়ম ভেঙে রাস্তার পাশে নির্মাণ সামগ্রী রাখছে, তাদের প্রথমে সচেতন করা হবে, পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন বলেন,
“পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা এই অভিযান শুরু করেছি। সড়কে দুর্ঘটনা কমানো ও বালু-পাথরের কারণে সৃষ্ট বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় আরও একটি অভিযান পরিচালিত হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান



