তেঁতুলিয়ায় দৈনিক সকালের বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রকাশিত: ০৩:২৩ ৯ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রংপুর থেকে প্রকাশিত বহুল পাঠকপ্রিয় দৈনিক সকালের বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকালে তেঁতুলিয়া প্রেস ক্লাবের অফিস প্রাঙ্গণে কেক কেটে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইয়েদ মিয়া, তেঁতুলিয়া তাতি দলের সভাপতি তাজুদ্দিন আহম্মদ, মৎস্যজীবী দলের সভাপতি আসিক ইকবাল, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক এবং বিএনপি ওলামা দলের সভাপতি ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহবার আলী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, সিনিয়র সাংবাদিক ও দৈনিক বাংলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, দৈনিক নওরোজ প্রতিনিধি হাফিজুর রহমান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি, দৈনিক কালবেলা প্রতিনিধি মোবারক হোসেন, চ্যানেল এস প্রতিনিধি আহসান হাবিব, দৈনিক সকালের বাণী প্রতিনিধি জুলহাস উদ্দিন, দৈনিক মতপ্রকাশ প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু এবং দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রবিউল ইসলাম রতনসহ স্থানীয় সংবাদকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দৈনিক সকালের বাণী স্বল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
বক্তারা আরও বলেন, “এমন ইতিবাচক সংবাদমাধ্যম সমাজে ন্যায়, সততা ও জনমতের প্রতিফলন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সকালের বাণী যেন আরও এগিয়ে যায়, সেই শুভকামনাই সবার।”
শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকরা কেক কেটে দৈনিক সকালের বাণীর সাফল্য ও দীর্ঘ অগ্রযাত্রা কামনা করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’



