পঞ্চগড়ে বিজিবির নবনির্মিত সরদারপাড়া বিওপি’র উদ্বোধন


প্রকাশিত: ০১:৩৩ ২ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ে বিজিবির নবনির্মিত সরদারপাড়া বিওপি’র উদ্বোধন। দেশের সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় নবনির্মিত সরদারপাড়া বিওপির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এবং নামফলক উন্মোচন করে বিওপির উদ্বোধন করেন। এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহণ করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে বৃক্ষ রোপণ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন।
পরে উপস্থিত বিজিবির সদস্যের উপস্থিতিতে উদ্বোধনী ভাষণ দেন তিনি। ব্রিগেডিয়ার জেনারেল এ এসএম নাছের বলেন, বিজিবি সদস্যরা দিবা-রাত্রি প্রতিকূল পরিবেশে দেশের সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে সকলের সহযোগিতা আমরা প্রত্যাশা করি। ভবিষ্যতেও স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
তিনি আরও জানান, নতুন এই বিওপি চালুর মাধ্যমে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কার্যক্রম আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নবনির্মিত সরদারপাড়া বিওপি উদ্বোধনের মাধ্যমে সীমান্ত সুরক্ষায় নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের




