নড়াইলে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ১০:৪০ ৪ ডিসেম্বর ২০২৫
নড়াইল জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সঙ্গে জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
মতবিনিময় সভায় নড়াইলে চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সেবামূলক কার্যক্রম, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বয়, জনস্বার্থে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকা—বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ এবং উদ্ভাবনী আইডিয়াকে স্বাগত জানিয়ে বলেন, নড়াইলের উন্নয়নকে এগিয়ে নিতে প্রশাসন ও গণমাধ্যম যৌথভাবে কাজ করবে।
অংশগ্রহণকারী সংবাদকর্মীরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের নানা সমস্যা, তথ্যপ্রাপ্তি, প্রশাসনিক সহযোগিতা এবং পেশাগত চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেন। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু, নড়াইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজি আশরাফ, সাধারণ সম্পাদক মির্জা মাহমুদ হোসেন রন্টু, সাংবাদিক ইউনিটির জিয়াউর রহমান জামি, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হুমায়ুন কবির রিন্টুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভাটি সাংবাদিকতা ও প্রশাসনের মধ্যকার আস্থা, সমন্বয় এবং উন্নয়নমূলক সহযোগিতা আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন উপস্থিত সবাই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে



