স্পেশাল ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের, উত্তেজনায় রেললাইন অবরোধ


প্রকাশিত: ০৮:৩০ ২৫ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ে স্পেশাল ট্রেনের নিচে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয়রা রেললাইনে স্লিপার ফেলে অবস্থান নিলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেঙ্গনমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখিরুল ইসলাম সদর উপজেলার মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক। পরিবারসহ আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, রাত ৮টা ১০ মিনিটে একটি স্পেশাল ট্রেন পঞ্চগড় স্টেশন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তবে ওই ট্রেন চলাচলের বিষয়ে স্থানীয়দের কোনো পূর্ববার্তা ছিল না। এছাড়া এলাকায় গেট ও গেটম্যান না থাকায় এবং ট্রেনটি কোনো হুইসেল না দেওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায় বলে অভিযোগ করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি টেঙ্গনমারি এলাকায় পৌঁছালে পাশের সড়ক থেকে একটি মাইক্রোবাস নিয়ে রেললাইন পার হওয়ার সময় গাড়িটির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। দ্রুত পরিস্থিতি আঁচ করতে পেরে আখিরুল ইসলাম নিজের পরিবারের সদস্যদের নিরাপদে গাড়ি থেকে নামিয়ে দেন। এরপর স্থানীয় কয়েকজনের সহায়তায় গাড়িটি লাইন থেকে সরাতে সক্ষম হলেও তিনি নিজে ভারসাম্য হারিয়ে রেললাইনে পড়ে যান। ঠিক সেই মুহূর্তেই ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী রেললাইনে অবস্থান নিয়ে স্লিপার ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে গেলেও স্থানীয়দের বাধার মুখে আবার পঞ্চগড় স্টেশনে ফিরে আসে।
পঞ্চগড় রেলওয়ের স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং রাত ১১টা ২০ মিনিটের দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রেলক্রসিংয়ে গেট ও গেটম্যানের ব্যবস্থা এবং ট্রেন চলাচলের আগাম সতর্কতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- অফিসার পদে জনবল নেবে এসিআই, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
- ৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
- ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত
- ফুটবলে নিজের লিগ্যাসি তৈরি করেছি, ইতিহাসে নাম লেখা হয়ে গেছে: নেইমার
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- ফরিদপুরে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
- বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ: ৭% সুদে ২০০ কোটি পর্যন্ত ঋণ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ





