চিরকুটে ‘জয় বাংলা’ লিখে বিএনপির ৭ নেতা-কর্মীকে হত্যার হুমকি, গাংনীতে আতঙ্ক


প্রকাশিত: ০১:১০ ১৭ জানুয়ারী ২০২৬
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি নেতা-কর্মীদের হত্যার হুমকি দিয়ে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে ‘জয় বাংলা’ স্লোগানসহ হুমকিদাতা হিসেবে ‘জোড়পুকুর আওয়ামী লীগ’-এর নাম উল্লেখ থাকায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের একটি দোকানের দেয়ালে লাগানো চিরকুটটি প্রথমে স্থানীয়দের নজরে আসে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা এটি দেয়ালে লাগিয়ে যায়।
চিরকুটে স্থানীয় বিএনপির সাত নেতা-কর্মীর নাম উল্লেখ করে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়। হুমকির মুখে পড়া নেতা-কর্মীরা হলেন— হাফিজুল ইসলাম, এনামুল, মহিবুল, সেন্টু, রফিকুল, মিঠুন ও জিকো। চিরকুটে লেখা ছিল, গ্রামছাড়া করার প্রতিশোধ হিসেবে তাদের ‘দুনিয়াছাড়া’ করা হবে।
চিরকুট উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের




