সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫


প্রকাশিত: ০৯:১৯ ৫ ফেব্রুয়ারী ২০২৬
সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখী পয়েন্টে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখী পয়েন্টে একটি পথসভায় চেয়ারে বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালায়। পরে সিলেট–সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ওসি শামসুল হাবীব জানান, মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন আছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সংগ্রাম থেকে সংসদে: আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের গল্প
- ৮ ব্র্যান্ডের স্কিনক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি শনাক্ত, সতর্ক করল বিএসটিআই
- দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব না: শফিকুর রহমান
- ‘রাম লীলা’র চরিত্রে নিজেকে প্রস্তুত করতে ভিন্নধর্মী অনুশীলন করেছিলেন দীপিকা
- চার বছর পর বিসিবির দলে ফিরলেন সাব্বির রহমান, খেলবেন মালয়েশিয়া সিরিজে
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- জুলাই স্মৃতি জাদুঘর সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
- ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের যাত্রা শুরু
- শাকিব খানের অনুরোধে সিনেমায় ফিরতে রাজি ববিতা, তবে রয়েছে একটি শর্ত
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- বিএনপি নেতার বাড়িতে সরকারি সার ও ধানবীজ, এলাকায় সমালোচনা
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- মৃত্যুর গুঞ্জন উড়িয়ে খামেনির জানাজায় আহমাদিনেজাদ
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা
- সালাহউদ্দিন আহমেদ: সংগ্রাম, নেতৃত্ব ও প্রত্যাবর্তনের গল্প
- ১৯ বছর পর মিশরে ফিরছেন শাকিরা, গাইবেন গিজার পিরামিডে



