তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক

প্রকাশিত: ০১:২৮ ১৪ জুলাই ২০২৬
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ মৌসুমে ৮৫০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে প্রায় ৯০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে বীজ ও সারের প্রণোদনাও প্রদান করা হয়েছে।
মৌসুমের শুরুতে পর্যাপ্ত পানির অভাবে পাট জাগ দিতে কিছুটা সমস্যায় পড়েন চাষিরা। তবে বর্তমানে অধিকাংশ কৃষক পাটের আঁশ ছাড়ানো, ধোয়া ও শুকানোর কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। কৃষকদের মতে, উৎপাদন ভালো হওয়ার পাশাপাশি বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় তাদের লোকসানের আশঙ্কা অনেকটাই কমেছে।
স্থানীয় কৃষকদের হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমিতে পাট চাষে হালচাষ, বীজ, সার, আগাছা দমন, কীটনাশক, শ্রমিক, পাট কাটা, জাগ দেওয়া, ধোয়া ও শুকানোসহ মোট ব্যয় হয় প্রায় ২১ থেকে ২২ হাজার টাকা। প্রতি বিঘায় গড়ে ১৬ থেকে ১৮ মণ পাট উৎপাদন হচ্ছে। বাজারে পাটের মানভেদে প্রতি মণ ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় কৃষকরা ভালো লাভের আশা করছেন।
তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া গ্রামের কৃষক সামসুদ্দিন, ইউপি সদস্য জব্বার আলী এবং কৃষক আমিরুল ইসলাম জানান, চলতি মৌসুমে তারা নিজ নিজ জমিতে পাট চাষ করে ভালো ফলন পেয়েছেন। বর্তমান বাজারদরে পাট বিক্রি করতে পারলে উৎপাদন খরচ মিটিয়ে সন্তোষজনক লাভ হবে বলে তারা আশা করছেন।
অন্যদিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের রণচণ্ডী গ্রামের কৃষক আব্দুলের অভিযোগ, কৃষি বিভাগের বিভিন্ন সহায়তা ও প্রণোদনা সব সময় প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছায় না। তিনি ভবিষ্যতে এসব সুবিধা আরও স্বচ্ছভাবে বণ্টনের দাবি জানান।
তিরনইহাট এলাকার ডেমগছ গ্রামের কৃষক মো. বেলাল হোসেন ও রফিকুল ইসলাম জানান, তারা প্রায় ৩০ শতক জমিতে পাট চাষ করেছেন। উৎপাদন ভালো হওয়ায় এখন তাদের প্রত্যাশা, বাজারে ন্যায্যমূল্য বজায় থাকলে এ মৌসুমে পাট চাষ থেকে ভালো আয় হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শাবরিনা আফরিন বলেন, চলতি মৌসুমে পাটের উৎপাদন ও বাজারমূল্য—দুই দিকই কৃষকদের অনুকূলে রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী বছর এ অঞ্চলে পাটের আবাদ আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’



