ধানের শীষ জয়ী হওয়ায় বাজিতে মহিষ জিতেছেন নালিতাবাড়ীর মান্নান


প্রকাশিত: ০৩:৫৩ ১৩ ফেব্রুয়ারী ২০২৬
নালিতাবাড়ী উপজেলার ১২ নম্বর কলসপাড় ইউনিয়নে শেরপুর-২ আসনের নির্বাচনী ফলাফলকে ঘিরে ব্যতিক্রমী এক আনন্দ উদযাপনের ঘটনা ঘটেছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হওয়ায় বাজিতে হারা পক্ষ একটি মহিষ বিজয়ী পক্ষের হাতে তুলে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের আব্দুর মান্নান (৬০) ও বালুঘাটা গ্রামের আমীর হোসেন (৪৫) নির্বাচনের আগে বাজি ধরেন। শর্ত ছিল—জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া জয়ী হলে আব্দুর মান্নান পাঁচটি মহিষ দেবেন আমীর হোসেনকে। আর ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়ী হলে আমীর হোসেন একটি মহিষ দেবেন আব্দুর মান্নানকে, যা দিয়ে এলাকাবাসীকে আপ্যায়ন করা হবে।
গতকাল শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১০ হাজার ১৪০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন। ফলাফল ঘোষণার পর আজ আব্দুর মান্নান স্থানীয়দের সঙ্গে বাদ্যযন্ত্র, নাচ ও গান করে মহিষটি উত্তর নাকশী এলাকায় নিয়ে আসেন।
কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, “এ ধরনের ব্যতিক্রমী আনন্দ উদযাপন এলাকায় সৌহার্দ্য ও সম্প্রীতির একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।”
বিজয়ী আব্দুর মান্নান বলেন, “ধানের শীষ জেতায় আমরা খুব খুশি। নির্বাচন এলে গ্রামগঞ্জের মানুষ আনন্দ-উল্লাসে মেতে ওঠে। বাজিতে জিতেছি, এখন মহিষ জবাই করে এলাকাবাসীকে আপ্যায়ন করব।”
অন্যদিকে, বাজিতে হেরে মহিষ দেওয়া আমীর হোসেন বলেন, “আমরা আনন্দের জন্যই বাজি ধরেছিলাম। হেরেছি, তবু খুশি মনে মহিষ দিয়েছি।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




