লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে আ. লীগ-৮, বিএনপি-৬, জামায়াত-০


প্রকাশিত: ১০:৫৫ ২৫ ফেব্রুয়ারী ২০২৬
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে (২০২৬-২৭ সেশন) আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েও বিভিন্ন পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ৮ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে, নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৬টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি সমর্থিত) জয়লাভ করেছে। তবে আওয়ামী লীগ প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেল থেকে কেউ বিজয়ী হতে পারেননি, যা নিয়ে টানা দ্বিতীয়বার তাদের প্রার্থীরা শূন্য হাতে ফিরলেন।
২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনিরুল ইসলাম হাওলাদার। তিনি ২৩২ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমেদকে (১৩৪ ভোট) পরাজিত করেন।
২১৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত রফিক উল্যাহ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্যানেলের নুর উদ্দিন বাবুল পেয়েছেন ১৪৬ ভোট। অন্যান্য পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি পদে আবদুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক পদে ফখরুল ইসলাম জুয়েল, পাঠাগার সম্পাদক পদে মুহাম্মদ মোশারফ হোসাইন এবং সদস্য পদে জাফর আহমদ বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে বিজয়ী ৮ জন হলেন সহ-সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক চাঁদ মনি মোহন, সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, অডিটর রাকিবুল হাসান অপু এবং সদস্য পদে আজহার উদ্দিন রকি, ইউসুফ মানিক, আবদুল্লাহ আল নোমান ও আবদুর রহিম মানিক। এ ছাড়া সদস্য পদে নুরুল হুদা মুরাদ নামে একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
এর আগে, ২৬ জানুয়ারি আওয়ামী আইনজীবী পরিষদের জেলা কমিটি থেকে নির্বাচনে অংশ না নেওয়ার একটি নোটিশ দেওয়া হয়েছিল। সংগঠনের সিদ্ধান্ত সত্ত্বেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বাদে অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা ব্যক্তিগত বা কৌশলী অবস্থানে থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৩৮২ জন ভোটারের মধ্যে ৩৭০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ




