সাভারে মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ ও এনআইডি জালিয়াতি চক্রের প্রতারণার শিকার সাধারণ মানুষ


প্রকাশিত: ১১:৩২ ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ঢাকার সাভারে মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি নথি জালিয়াতির অভিযোগে একটি সক্রিয় চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে এসব প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। এসব ঘটনায় সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে বলে জানা যায় সাভার পৌরসভা কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার ইমান্দিপুর ও আশপাশের এলাকায় বসে এই চক্রটি সরকারি দপ্তরের নাম ব্যবহার করে দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখায়। অনেকেই অজ্ঞতাবশত তাদের মাধ্যমে আবেদন করে পরে জাল সনদের কারণে নানা ধরনের আইনি জটিলতায় পড়ছেন।
ভুক্তভোগীদের একজন স্থানীয় যুবক সাজু আহমেদ। তিনি জানান, ইমান্দিপুর প্রাইমারি স্কুল সংলগ্ন একটি মুদি দোকান থেকে ব্যক্তির সঙ্গে মৃত্যু নিবন্ধন করার বিষয়ে কথা বলেন। এ ধরনের সব কাজ করিয়ে দেন। মিঠু নামের এক ব্যক্তির কাছে টাকা দিয়ে মৃত্যু নিবন্ধনের কাজ করানো হয়।
কিছুদিন পর ওয়ারিশ সনদের জন্য পৌরসভায় আবেদন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাজুকে মূল মৃত্যু নিবন্ধন নিয়ে আসতে বলেন। নথি জমা দেওয়ার পর কর্তৃপক্ষ সেটিকে ভুয়া বলে জানান। অভিযোগ করা হয়, স্বাক্ষর জাল করে সনদটি তৈরি করা হয়েছে। এতে সাজুসহ তার পরিবারের সদস্যরা চরম বিপাকে পড়েন।
সাজু জানান, তিনি স্থানীয়ভাবে পরিচিত মিঠুর মাধ্যমে কাজটি করিয়েছিলেন এবং ওই ব্যক্তি এলাকায় আরও অনেকের জন্য একইভাবে কাজ করে থাকেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে, এই জালিয়াতি চক্রের বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক স্থানীয় সাংবাদিক আনিসুর রহমান।
অভিযোগ রয়েছে, তিনি চক্রের মূল হোতা বলে অভিযুক্ত মিঠুর কাছে তথ্য জানতে চাইলে তাকে পরবর্তীতে দেখা করতে বলা হয়। পরে ফোন করে রাতে ইমান্দিপুর এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ হামলার ঘটনায় তিনি সাভার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়দের অভিযোগ, মিঠু সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি কম্পিউটার দোকানে চাকরি করেন। পাশাপাশি ইমান্দিপুর চৌরাস্তার একটি মুদি দোকানে বসে কম্পিউটারের মাধ্যমে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এনআইডি সংশোধনসহ বিভিন্ন নথি তৈরির নামে অবৈধ কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়া সাভার বাসস্ট্যান্ড এলাকার জাতীয় অন্ধ কল্যাণ সংস্থা মার্কেটেও টুটুল নামে আরেক ব্যক্তির বিরুদ্ধে একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। স্থানীয়দের ধারণা, তারা পরস্পরের যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে কাজ করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, এই চক্রটি সরকারি দপ্তরের নাম ভাঙিয়ে সহজে কাজ করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে আকৃষ্ট করে। অনেক সময় আসল নথির মতো দেখতে জাল সনদ তৈরি করে দেওয়া হয়। পরবর্তীতে এসব সনদ জমা দিতে গিয়ে মানুষ বিপদে পড়ছেন। কেউ কেউ মামলা, জরিমানা কিংবা সেবাবঞ্চনার শিকার হচ্ছেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, মৃত্যু নিবন্ধন, জন্ম নিবন্ধন ও এনআইডি সংক্রান্ত কাজগুলো এখন অনলাইনে হওয়ায় সাধারণ মানুষ দ্রুত সমাধানের আশায় মধ্যস্বত্বভোগীদের শরণাপন্ন হন। এই সুযোগে প্রতারক চক্রগুলো সক্রিয় হয়ে উঠেছে।
তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের জালিয়াতি শুধু আর্থিক প্রতারণাই নয়, জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি। কারণ জাল পরিচয়পত্র বা নথি ব্যবহার করে অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে।
স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষকে সরকারি সেবা গ্রহণে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, নাগরিক সেবা নিতে হলে সরাসরি সরকারি দপ্তরে যোগাযোগ করা উচিত। অচেনা বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ নথি তৈরি করালে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি অনেক বেশি।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
এসব ঘটনার বিষয় সাভার পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সাভার পৌরসভার বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর জালিয়াতি করে সরবরাহ হয়েছে এখন অভিযোগ আমরা পেয়েছি। সম্প্রতি দুই টা ডকুমেন্ট আমাদের সন্দেহ হয়েছে, যেখান স্বাক্ষরগুলো আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নায়। ওই ২টি বিষয়ে থানায় জিডি করতে বলা হয়েছে। পরে তদন্ত করে এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা




