কুড়িগ্রামে বিএনপি নেতার গোয়ালঘরে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার


প্রকাশিত: ০৩:০০ ২৮ মার্চ ২০২৬
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান ওই পেট্রোল জব্দ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে পেট্রোল মজুত রাখা হয়েছিল। অভিযান চালিয়ে ড্রামভর্তি পেট্রোলের পাশাপাশি তেল বিক্রির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
এ ঘটনায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জ্বালানি সংকটের সুযোগ নিয়ে জাহান বিভিন্ন পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে তার ছেলে এরশাদুল হকের মাধ্যমে বাজারে চড়া দামে বিক্রি করতেন। প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ২৫০ টাকা, এমনকি কখনো ৩০০ টাকায়ও বিক্রি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযানের সময় অভিযুক্ত আবু জাহান ও তার ছেলে এরশাদুল উপস্থিত ছিলেন না। পরে জাহানের ছোট ছেলে হারুনুর রশিদ জরিমানার অর্থ পরিশোধ করেন। তবে তিনি দাবি করেন, বাড়িতে রাখা পেট্রোল তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছিল। যদিও এত পরিমাণ তেল মজুতের বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এ বিষয়ে রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম জানান, ঘটনাটি ব্যক্তিগত হলেও সাংগঠনিকভাবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




