সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল মদ ও ১৪ ভারতীয় গরু জব্দ


প্রকাশিত: ০৮:২১ ১৮ মে ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির তথ্যমতে, শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ হাজার ৫০০ টাকা।
একইসঙ্গে বিভিন্ন বিওপির পৃথক অভিযানে ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
জব্দ করা মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু ও মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা, নদীপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




