তেঁতুলিয়ায় বালু তুলতে গিয়ে উদ্ধার ‘মুক্তিযুদ্ধের সময়ের’ মর্টার শেল


প্রকাশিত: ১১:৪৬ ২৭ মে ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্তবর্তী করতোয়া নদী থেকে বালু উত্তোলনের সময় একটি পরিত্যক্ত ৮২ মিলিমিটার মর্টার শেল উদ্ধার হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি মহান মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ময়নাগুড়ি বিওপির বাংলার চর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও বিজিবি সদস্যরা মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের ময়নাগুড়ি বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৪২৫-এর প্রায় ৫০ গজ ভেতরে বাংলাদেশের অংশে করতোয়া নদী থেকে শ্রমিকরা বালু উত্তোলন করছিলেন। এ সময় বালুর সঙ্গে একটি ভারী ধাতব বস্তু উঠে আসে। কাছ থেকে পরীক্ষা করে সেটিকে ৮২ মিলিমিটারের একটি মর্টার শেল হিসেবে শনাক্ত করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, মর্টার শেলটি মহান মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকার পর বালু উত্তোলনের সময় সেটি উপরে উঠে এসেছে বলে মনে করছেন তারা।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা মর্টার শেলটি নিরাপদ স্থানে রাখা হয়েছে। এ বিষয়ে আদালতে আবেদন পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হচ্ছে।
উদ্ধার হওয়া মর্টার শেলটি কার্যকর কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ও আশপাশ এলাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান



