দেশ এগিয়ে নিতে এখন প্রয়োজন ঐক্য ও সম্মিলিত উদ্যোগ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ


প্রকাশিত: ১১:৫০ ২৭ মে ২০২৬
পঞ্চগড়ে অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের অগ্রগতি ও উন্নয়ন ধরে রাখতে বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য ও সম্মিলিত উদ্যোগ।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”— এই চেতনাকে ধারণ করে সবাইকে একসঙ্গে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার দেশের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে এবং জাতীয় স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
রামিসা হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুত বিচার নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক গোষ্ঠী ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল।
তিনি আরও বলেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পঞ্চগড়ে অবকাঠামোগত উন্নয়নের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সেতু, বিকল্প সড়ক, সরকারি অডিটোরিয়ামসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তব্য দেন।
অনুষ্ঠানে জেলা বিএনপি, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




