পঞ্চগড়ে সাপের কামড়ে সাবেক শিক্ষিকার মৃত্যু, শোকে কুমারটোল গ্রাম


প্রকাশিত: ০৫:৫০ ২০ জুন ২০২৬
পঞ্চগড়ের তেতুলিয়ায় বিষধর সাপের কামড়ে জান্নাতুল ফেরদৌসি (৪০) নামে এক সাবেক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শালবাহান ইউনিয়নের কুমারটোল গ্রামের বাসিন্দা দেওয়ানুল হোসেনের স্ত্রী এবং গোয়াবাড়ী গ্রামের ইব্রাহিম আলীর মেয়ে। পেশাগত জীবনে তিনি রণচণ্ডী কিন্ডারগার্টেনের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে কুমারটোল গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘরের দরজা খুলে বাইরে বের হওয়ার সময় একটি বিষধর সাপ তার পায়ের আঙুলে কামড় দেয়। পরে স্বজনরা তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়েছিল। হাসপাতালে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। তবে তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। পরে রংপুরে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়।
কুমারটোল গ্রামের বাসিন্দা ও পল্লীচিকিৎসক রেজাউল করিম সরকার বলেন, “সাপে কামড়ে এভাবে মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা জরুরি।”
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, ভোরে সাপে কামড়ানোর পর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সংগ্রাম থেকে সংসদে: আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের গল্প
- ৮ ব্র্যান্ডের স্কিনক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি শনাক্ত, সতর্ক করল বিএসটিআই
- দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব না: শফিকুর রহমান
- ‘রাম লীলা’র চরিত্রে নিজেকে প্রস্তুত করতে ভিন্নধর্মী অনুশীলন করেছিলেন দীপিকা
- চার বছর পর বিসিবির দলে ফিরলেন সাব্বির রহমান, খেলবেন মালয়েশিয়া সিরিজে
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- জুলাই স্মৃতি জাদুঘর সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
- ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের যাত্রা শুরু
- শাকিব খানের অনুরোধে সিনেমায় ফিরতে রাজি ববিতা, তবে রয়েছে একটি শর্ত
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- বিএনপি নেতার বাড়িতে সরকারি সার ও ধানবীজ, এলাকায় সমালোচনা
- বিয়ের পর অস্ট্রেলিয়ায় আমির খান–গৌরী স্প্র্যাট, উৎসবের ফাঁকে ব্যক্তিগত অবকাশ
- মৃত্যুর গুঞ্জন উড়িয়ে খামেনির জানাজায় আহমাদিনেজাদ
- হরমুজ উত্তেজনার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের বড় হামলা, লক্ষ্যবস্তু ১৪০ সামরিক স্থাপনা
- সালাহউদ্দিন আহমেদ: সংগ্রাম, নেতৃত্ব ও প্রত্যাবর্তনের গল্প
- ১৯ বছর পর মিশরে ফিরছেন শাকিরা, গাইবেন গিজার পিরামিডে



