তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের


প্রকাশিত: ০৪:১৪ ৩০ জুন ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবার।
পরিবারের অভিযোগ, গত ২২ জুন সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হলে পথে কয়েকজন তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা তেঁতুলিয়া মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত এক যুবক আগে থেকেই ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতেন এবং প্রস্তাবে সাড়া না দেওয়ায় অপহরণের হুমকি দিতেন। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও মেয়েটির কোনো সন্ধান পাননি।
শিক্ষার্থীর বাবা দ্রুত মেয়েকে উদ্ধারের দাবি জানিয়ে বলেন, তার মেয়ে নাবালিকা এবং তাকে নিরাপদে ফিরিয়ে আনতে প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রয়োজন। এদিকে স্থানীয়রাও নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. লাইছুর রহমান জানান, অভিযোগটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ




