নোয়াখালীতে সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ


প্রকাশিত: ১২:৩২ ৮ আগস্ট ২০২৪
নোয়াখালী-১ আসনের (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা চলে যাওয়ার পর আশপাশের এলাকার বাসিন্দা, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এসে আগুন নেভান। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলে লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকার দিক থেকে ৪০-৫০টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আওয়ামী লীগের সদ্য সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের গ্রামের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে তিনটি পাকা ভবনের সব কয়টিতে কক্ষে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা এ সময় বাড়ির আঙিনায় থাকা একটি গাড়িতে আগুন দেয়। পরিস্থিতি দেখে ভয়ে বাড়ির লোকজন পালিয়ে যান।
হামলার বিষয়ে জানার জন্য এইচ এম ইব্রাহিম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ প্রথম আলোকে বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাগুলো নিয়ে তাঁরা খুবই বিব্রত। সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় বিএনপি কিংবা জামায়াতের কেউ জড়িত নয়। স্থানীয় লোকজনের কাছ থেকে জেনেছেন, পাশের লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকা থেকে সন্ত্রাসীরা এসে এই হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, সাবেক সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর শুনে তাৎক্ষণিকভাবে তিনি সেনাবাহিনীর সদস্যদের ঘটনাস্থলে যেতে বলেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর



