বাগেরহাটে শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীকে মারধর


প্রকাশিত: ০৭:১৪ ১৫ আগস্ট ২০২৪
বাগেরহাটে সড়কে যান চলাচলে শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা সিয়াম সরদার তামিম (১৭) নামের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত স্কুলছাত্রকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিয়াম সরদার তামিম বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের বিল্লাল সরদারের ছেলে। সিয়াম বাগেরহাটের দশানী যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ভোকেশনাল বিভাগের শিক্ষার্থী।
আহতের সহপাঠীরা জানান, গেল কয়েক দিন ধরে ষাটগম্বুজ মসজিদের সামনের খুলনা-বাগেরহাট মহাসড়কে তারা কাজ করছে। এতে সকলে তাদের সহযোগিতাও করছিলেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলেও বেশ কয়েকজন শিক্ষার্থী সেখানকার সড়ক বিভাজনে কাজ করছিলেন।
আহত সিয়ামের বন্ধু রবিউছানি বলে, মঙ্গলবার সন্ধ্যার কিছু আগে স্থানীয় শেখ রানা নামের এক যুবক রাস্তার ওপর দাঁড়িয়ে অন্য পাশের দোকান থেকে কিছু কিনতে পাঠান এক ছেলেকে। তখন সেখানে দায়িত্বে থাকা সিয়াম তাকে রাস্তার ওপর থেকে সরে যেতে বলে। কিন্তু সেই ব্যক্তি সরে না গিয়ে রানার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি সিয়ামকে মারধর শুরু করেন। পরে অন্যরা এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
হাসপাতালে সিয়ামের চাচা মো. জাহাঙ্গীর শেখ বলেন, মারধরের পর কয়েকজন এসে জিআই পাইপ নিয়ে সেখানে থাকা শিক্ষার্থীদের হুমকি দিয়ে যায়। কেন তারা রাস্তায় ডিউটি করছে, কারা বলেছে, দেখে নেবে এসব বলে গেছে। সিয়ামের অণ্ডকোষে নয়টি সেলাই লেগেছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত শেখ রানার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




