তেঁতুলিয়ায় ধর্ষণের দায়ে গ্রেপ্তার জামাল জামায়াতের কর্মী নন: পঞ্চগড় জেলা জামায়াত


প্রকাশিত: ০১:৪৪ ২৩ সেপ্টেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামাল উদ্দীন (৩৬) বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী নন বলে জানিয়েছে জেলা জামায়াত। সোমবার রাতে পঞ্চগড় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন। তিনি জানান, জামাল উদ্দীনের সঙ্গে ওই নারীর স্থানীয় এক মৌলভীর মাধ্যমে বিয়ে হয় এক বছরেরও বেশি সময় আগে। পরবর্তীতে চলতি বছরের ১৪ জুন পঞ্চগড় আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করা হয়। তবে বিয়ের পর থেকে স্ত্রীকে ভরণপোষণ না দেওয়ায় তার স্ত্রীর নানী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
তিনি অভিযোগ করেন, জামালের গ্রেপ্তারের পর কয়েকটি অনলাইন গণমাধ্যমে তাকে জামায়াতে ইসলামের কর্মী হিসেবে উল্লেখ করে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু বাস্তবে জামাল উদ্দীন ২০২৪ সালের ৩ নভেম্বর সংগঠনের কর্মী হলেও, চারিত্রিক সমস্যার কারণে ২০২৫ সালের ২২ জুন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বর্তমানে তার সঙ্গে জামায়াতে ইসলামের কোনো সম্পর্ক নেই।
দেলোয়ার হোসেন বলেন, “সংগঠনের সঙ্গে সম্পর্কহীন একজন বহিষ্কৃত ব্যক্তিকে জামায়াত কর্মী আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করা নীতিগতভাবে ভুল এবং সাংবাদিকতার নীতিমালা বিরোধী। আমরা আশা করব সাংবাদিক ভাইয়েরা মিথ্যা সংবাদ প্রত্যাহার করে প্রকৃত তথ্য তুলে ধরবেন।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক ওয়ালিউল্লাহ, প্রচার সম্পাদক শাহীদ আল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুল হাকিম, সেক্রেটারি হাবিবুর রহমান, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দিন প্রমুখ।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




