কেশবপুর সাংবাদিক সুশান্ত ওপর হামলায় প্রেসক্লাবের প্রতিবাদ সভা


প্রকাশিত: ১২:৪৯ ১৮ অক্টোবর ২০২৫
যশোরের কেশবপুরে স্থানীয় সাংবাদিক সুশান্ত মল্লিকের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিক সমাজে ক্ষোভের ঝড় উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
গত বৃহস্পতিবার বিকেলে কেশবপুর উপজেলার সরাপপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, সবুজ বাংলা ও বিডি খবর পত্রিকার কেশবপুর প্রতিনিধি সুশান্ত মল্লিকের ওপর তাঁর এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। হামলাকারীরা তাঁকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনার পর সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শুক্রবার সকালে কেশবপুর প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী ও মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য নূরুল ইসলাম খান, আয়ুব খান, অলিয়ার রহমান, এবং সদস্য কবির হোসেন, শেখ শাহীন, রাজ্জাক আহমেদ রাজু, আব্দুল মোমিন, আব্দুল করিম, কামরুজ্জামান রাজু প্রমুখ।
বক্তারা বলেন, “এটি ছিল পরিকল্পিত হত্যাচেষ্টা।” তারা অভিযোগ করেন যে, সাংবাদিক সুশান্ত মল্লিকের ওপর হামলা চালানো হয়েছে তাঁর সাহসী ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের কারণে। বক্তাদের মতে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সরাপপুর গ্রামের উত্তম মল্লিক ও প্রদীপ মল্লিকের নেতৃত্বে এ হামলা হয়। তাঁরা সুশান্তকে হত্যা করার উদ্দেশ্যেই মারধর করেন।
সভায় বক্তারা আরো বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। “সাংবাদিকরা সত্য তুলে ধরেন, তারা কোনো পক্ষের নয়। তাদের ওপর হামলা মানে সত্যকে রুদ্ধ করা,” বলেন এক বক্তা।
কেশবপুর থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হলে পুলিশ দুজন আসামিকে গ্রেফতার করেছে। তবে এখনও মূল হোতারা পলাতক। বক্তারা দ্রুত তাদেরও গ্রেফতারের দাবি জানান এবং প্রশাসনের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান বলেন,
“আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—সুশান্তের ওপর হামলার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ন্যক্কারজনক ঘটনার সাহস না পায়।”
সভায় শেষে সাংবাদিক সুশান্ত মল্লিকের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনের কর্মসূচি ঘোষণার কথাও জানানো হয়।
এই হামলার ঘটনায় পুরো কেশবপুরে সাংবাদিক সমাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকরা একবাক্যে বলছেন—
“একজন সাংবাদিকের ওপর হামলা মানে, সত্যের ওপর হামলা।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ




