৮২০ কেজি লবণাক্ত ইলিশ জব্দ, মাদ্রাসা-এতিমখানায় বিতরণ করল প্রশাসন!

প্রকাশিত: ০৩:৫৭ ২২ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ লবণাক্ত ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে বড় কুমিরা ঘাটঘর এলাকায় কুমিরা কোস্টগার্ড, কুমিরা নৌ পুলিশ ও সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ৮২০ কেজি লবণাক্ত ইলিশ মাছ উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মুতাছিম বিল্লাহ। অভিযানে উপস্থিত ছিলেন কুমিরা নৌ পুলিশের এসআই ওয়াহেদ ও কুমিরা কোস্টগার্ডের পেটি অফিসার মোজাম্মেল হক।
মৎস্য কর্মকর্তা মুতাছিম বিল্লাহ জানান, বড় কুমিরা ঘাটঘর এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ঘরে মজুত করা অবস্থায় এসব লবণাক্ত ইলিশ মাছ পাওয়া যায়। আইনের বিধান অনুযায়ী মাছগুলো জব্দ করে পরবর্তী পদক্ষেপ হিসেবে তা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, মন্দির এবং এলাকার হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ সময়ে বা অননুমোদিতভাবে মজুতকৃত সামুদ্রিক মাছের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী এলাকায় অবৈধভাবে লবণাক্ত ইলিশ মজুত করে রাখছিল। যৌথ বাহিনীর এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
অভিযান শেষে উদ্ধার করা ৮২০ কেজি ইলিশ মাছ স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠান ও অসহায় পরিবারগুলোর মাঝে বণ্টন করা হলে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসনের প্রতি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ইউক্রেনের হামলায় জ্বালানি চাপে রাশিয়া, ভারত থেকে পেট্রল আমদানি শুরু
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- মুক্তিযোদ্ধা থেকে স্পিকার: হাফিজ উদ্দিন আহমদের বর্ণাঢ্য জীবন
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- পলাশবাড়ীতে বিএনপি-জামায়াত সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি




