গুলিবিদ্ধ আরও দুই শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত: ০৬:৪৫ ২৬ জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ আরও দুই শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ডালিম (২০) শুক্রবার ভোর ৪টার দিকে এবং যাত্রাবাড়ীর রায়েরবাগে গুলিবিদ্ধ মাইনুদ্দিন (২৫) বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে মারা যান।
ইমতিয়াজের বাবা নওশের আলী জানান, তাদের বাড়ি যশোরের ঝিকড়গাছা উপজেলায়। ইমতিয়াজ তেজগাঁওয়ে অবস্থিত সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ত। থাকত রামপুরার বনশ্রী এলাকায়। গত ১৯ জুলাই ইমতিয়াজ রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয়। পরে পথচারীরা তাকে হাসপাতালে ভর্তি করে। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল বড়।
মাইনুদ্দিনের মা মাহফুজা বেগম জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ সদরে। তার ছেলে মাইনুদ্দিন স্ত্রী মায়মুনা আক্তারকে নিয়ে যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় থাকত। সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং টিউশনের সঙ্গে যুক্ত ছিল। গত ২১ জুলাই মাইনুদ্দিন রায়েরবাগ এলাকায় গুলিবিদ্ধ হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ইমতিয়াজ ঊরুতে দুটি ও মাইনুদ্দিন পিঠ ও গলায় গুলিবিদ্ধ হন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- তেঁতুলিয়ায় পুরোদমে চলছে আমন ধান রোপণ, বাম্পার ফলনের আশায় কৃষক
- দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রথম সন্তানের জন্মের সুখবর দিলেন অভিনেত্রী সুস্মিতা রায়
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- বন্দর আব্বাসসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- বন্যা পরিস্থিতিতে এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা ১৮ জুলাই পর্যন্ত স্থগিত
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- রাত ১.০০ টায় মুখোমুখি আর্জেনটিনা - ইংল্যান্ড
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- সৌদিতে শুটিংয়ের সময় ইসলাম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো
- ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি




