জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা


প্রকাশিত: ০২:৩৯ ৭ নভেম্বর ২০২৬
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের পেছনে একাধিক কারণ তুলে ধরেছেন দলটির সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন, দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব এবং সিদ্ধান্ত গ্রহণে নারীদের যথাযথ প্রতিনিধিত্ব না থাকাকে পদত্যাগের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে যুগান্তরকে দেওয়া বক্তব্যে নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন সামান্তা। তার অভিযোগ, জামায়াতের সঙ্গে রাজনৈতিক ঐক্যের ফলে এনসিপি নিজস্ব আদর্শিক অবস্থান ও স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় হারাচ্ছে।
জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি
সামান্তা শারমিনের মতে, জামায়াতের সঙ্গে জোট গঠনের মাধ্যমে এনসিপি জুলাই আন্দোলনের গণ-আকাঙ্ক্ষা ও নিজস্ব রাজনৈতিক আদর্শ থেকে সরে এসেছে। তিনি মনে করেন, এই জোটের কারণে দলটি ধীরে ধীরে জামায়াতের রাজনৈতিক পরিচয়ের মধ্যে হারিয়ে যাচ্ছে।
তিনি দাবি করেন, এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নিলে আরও বেশি আসন পেতে পারত। তার ভাষ্য অনুযায়ী, এনসিপির সঙ্গে জোটের কারণেই জামায়াত বেশি আসন পেয়েছে।
নারী নেতৃত্ব ও গণতান্ত্রিক চর্চা নিয়ে অভিযোগ
দল ছাড়ার আরেকটি কারণ হিসেবে এনসিপির অভ্যন্তরীণ পরিবেশ ও নারী নেতৃত্বের অবস্থান তুলে ধরেছেন সামান্তা।
তার অভিযোগ, জুলাই আন্দোলনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও দলের শীর্ষ নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। বরং দলীয় কাঠামোর মধ্যে বৈষম্য তৈরি হয়েছে।
এনসিপির অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার অভাবও তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে বলে জানান তিনি।
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ার পরিকল্পনা
পদত্যাগের পর প্রচলিত রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে নতুন একটি প্রগতিশীল রাজনৈতিক ধারা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন সামান্তা শারমিন।
তিনি বলেন, তরুণদের নেতৃত্বে মানুষ এমন একটি রাজনৈতিক শক্তির প্রত্যাশা করেছিল, যারা পুরোনো ক্ষমতাকাঠামোর পুনরাবৃত্তি না করে নতুন রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেবে।
এমন লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বলেও জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সামান্তা আরও জানান, এনসিপি থেকে আগে পদত্যাগ করা কয়েকজন সাবেক শীর্ষ নেতার কাছ থেকেও তিনি শুভেচ্ছা ও সমর্থন পাচ্ছেন। তাদের সঙ্গে নিয়েই ভবিষ্যতে কাজ করতে চান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- জামায়াতের সঙ্গে জোট, নারী নেতৃত্বে বৈষম্যসহ যে কারণে এনসিপি ছাড়লেন সামান্তা
- সাংবাদিককে হেনস্তার ঘটনায় পরীমণির আচরণের নিন্দা জানালেন শিবা শানু
- কেনিয়ার ধর্মীয় গোষ্ঠীর নেতার ২০০ বছরের কারাদণ্ড, প্রাণ গেছে ১৯১ জনের
- স্ত্রী-মেয়ে-শালি ও ভাগ্নির নগ্ন ভিডিও পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন গিয়াস
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- শাহরুখের অনুরোধে বলিউডে প্রথম গান গাইলেন এড শিরান
- নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগ তদন্তে বিসিবির স্বাধীন কমিটি
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, কারাগারে স্বামী
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




