আটোয়ারীতে পিস্তল, গুলি ও ফেন্সিডিল জব্দ


প্রকাশিত: ০২:০৩ ২৮ অক্টোবর ২০২৫
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা সীমান্ত এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেন্সিডিল জব্দ করেছে যৌথ বাহিনী।
রবিবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা এনএসআই এবং পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সোনাপাতিলা ক্যাম্পের সদস্যদের অংশগ্রহণে এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের পরিদর্শক এএসএম মঈন উদ্দিন কবির জানান, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিব আলীর নেতৃত্বে এনএসআই ও বিজিবির সদস্যদের সহযোগিতায় সোনাপাতিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাড়ির পূর্ব পাশের একটি খড়ের ঘরে মাটির নিচে পুতে রাখা অবস্থায় দেশীয় তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ছয় বোতল ভারতীয় ফেন্সিডিল এবং দুটি বাটন ফোন উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এএসএম মঈন উদ্দিন কবির বলেন, “অস্ত্র ও মাদক জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’




