অডিও ক্লিপ ভাইরাল হওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লিখিত অভিযোগ


প্রকাশিত: ০১:২৮ ২ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ক্লিপ ভাইরাল হওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জারিন তাসনীম পুষ্প। শনিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের নিকট এই আবেদনটি জমা দেন তিনি।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে নাসির উদ্দিন মিঝিকে শহীদ সাজিদ সম্পর্কে ‘কোথাকার কোন মৃত ছেলে, সে তো মইরাই গেছে’ বলে অবমাননাকর মন্তব্য করতে শোনা যায়। একই সঙ্গে তিনি সাজিদের বিচারের দাবিতে আন্দোলনরত এক নারী শিক্ষার্থীকে নিয়ে ‘জিন্স পরা, ল্যাংটা মেয়ে, মানুষ না হইওয়ান’ ইত্যাদি কটুক্তি করেন। উক্ত বক্তব্য নারী বিদ্বেষমূলক, অপমানজনক ও শিক্ষার্থীদের মানসিকভাবে হেনস্তা করার শামিল।
তারা আরও উল্লেখ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি ‘শা-ওয়ার আন্দোলন’ বলে বিদ্রূপ করেন এবং ‘ওই মেয়ে আল কুরআনের কে, ওর হাতে মাইক দিছে কে’ বলে আন্দোলনের অধিকার খর্বের অভিপ্রায় ব্যক্ত করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি— সংশ্লিষ্ট অডিয়োটির সত্যতা নাসির উদ্দিন মিঝি নিজেই বিভিন্ন গণমাধ্যমে স্বীকার করেছেন। তারা বলেন, এই ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ ও জনরোষ সৃষ্টি হয়েছে, যা প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এতে তারা ৩০ ঘণ্টার মধ্যে স্বপদ হতে বহিষ্কার করে যথাযথ তদন্ত সাপেক্ষ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আবেদনপত্র গ্রহণ শেষে ভারপ্রাপ্ত রেজিস্টার ড. মো. মনজুরুল হক বলেন, ‘শিক্ষার্থীদের দেওয়া লিখিত আবেদনটি গ্রহণ করলাম। এটি আমি উপাচার্য বরাবর প্রেরণ করবো। পরবর্তীতে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, এর আগে অভিযুক্ত সেই শিক্ষক সংবাদ সম্মেলন করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং তিনি জানিয়েছিলেন, সাজিদ আব্দুল্লাহর জন্য বিচারের দাবিতে আমি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করেছি এবং প্রশাসনিকভাবে বিষয়টি এগিয়ে নিতে ভিসি, প্রো-ভিসি, ইবি থানার ওসি-সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রেখেছি। তবে অন্যান্য শিক্ষকদের ও এক ছাত্রের সঙ্গে আলাপের সময় অসাবধানতাবশত কিছু শব্দ ব্যবহারে ভুল হয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- অফিসার পদে জনবল নেবে এসিআই, আবেদন চলবে ২৬ জুন পর্যন্ত
- ৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
- ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ, আগের কাটা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত
- ফুটবলে নিজের লিগ্যাসি তৈরি করেছি, ইতিহাসে নাম লেখা হয়ে গেছে: নেইমার
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- ফরিদপুরে আম খাওয়ানোর কথা বলে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
- বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ: ৭% সুদে ২০০ কোটি পর্যন্ত ঋণ
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- ব্যাংককের হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন জামায়াত আমির
- মাদক পাচারের সন্দেহে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা, নিহত ২
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ





