পূর্বশত্রুতার জেরে ৩০০ পেয়ারা গাছ কেটে দিল দুর্বৃত্তরা


প্রকাশিত: ০৫:১০ ২ নভেম্বর ২০২৫
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগরে পূর্বশত্রুতার জেরে কৃষক জালাল উদ্দিনের প্রায় ৩০০টি ফলন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনা ঘটে শনিবার রাতের অন্ধকারে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন (৪৮) দুই বছর আগে নিজের ২৫ কাঠা জমিতে পেয়ারা চারা রোপণ করেন। বর্তমানে প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে এবং কয়েক সপ্তাহ পর বিক্রির পরিকল্পনা ছিল। কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে বাগানের সব গাছ কেটে ফেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন বলেন, “প্রায় তিন লাখ টাকা খরচ করে আমি এই বাগান তৈরি করেছি। নিজের সন্তানের মতো লালন করেছি। এবছর প্রচুর ফল ধরায় লাভের আশা ছিল। কিন্তু রবিবার সকালে এসে দেখলাম, প্রতিটি গাছ কেটে ফেলা হয়েছে। আমরা গরিব মানুষ, কৃষি কাজ দিয়ে সংসার চালাই। আজ সব শেষ হয়ে গেছে।”
জালাল আরও জানান, তার ২৫ কাঠা জমি নিয়ে হরিহরনগর গ্রামের সামাদের পুত্র আলমগীরের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্বেও আলমগীর তার জমি ক্ষতিগ্রস্ত করেছে, জাল কেটেছে এবং সন্তানদের প্রাণহানি চেষ্টা করেছে। তাই তিনি বিশ্বাস করেন, এই হামলার পেছনে আলমগীরই রয়েছে।
জালালের পুত্র আকিব হোসেন বলেন, “জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আলমগীর আমাদেরকে কয়েকবার মারধর করেছে, গলায় ছুরি ধরেছে এবং গাছ কেটে ফেলার হুমকি দিয়েছে। মাদকসেবী ও ক্ষমতাশালী হওয়ায় ভয়ে কিছু বলার সাহস ছিল না।”
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’




