ডিভোর্সের চার দিন পর লাউক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:২৯ ৩ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউক্ষেত থেকে মোছাঃ তানজিনা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ নভেম্বর) সকালে ধামোর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মধ্যপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত তানজিনা আক্তার ওই গ্রামের মিনালের স্ত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তানজিনার প্রথম স্বামী মারা যাওয়ার পর প্রায় এক মাস আগে মিনালের সঙ্গে তার বিয়ে হয়। তবে চার দিন আগে তাদের মধ্যে ডিভোর্স হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সকালে এলাকাবাসী ধামোর ইউনিয়ন পরিষদের পাশে একটি লাউক্ষেতে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহ বা পূর্বের সম্পর্কজনিত কোনো কারণে এই মৃত্যু ঘটতে পারে। তবে পুলিশ বলছে, মৃত্যুর কারণ স্পষ্ট নয়, ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন, “ধামোর মধ্যপাড়া এলাকার লাউক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’




