বোদায় ভ্রাম্যমাণ আদালতে হামলা, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে


প্রকাশিত: ১০:৪১ ১২ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ের বোদা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) মাগরিবের নামাজের আগে বোদা বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান চলার সময় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, অভিযানের সময় নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা আদালতকে ‘ভুয়া ম্যাজিস্ট্রেট’ বলে স্লোগান দিতে থাকে।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। জনতা ভ্যানে থাকা জব্দকৃত পলিথিন ছিনিয়ে নেয় এবং আদালতের পেশকারের ওপর হামলা চালায়। পেশকার পালানোর চেষ্টা করলে কয়েকজন ব্যক্তি তাকে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ দুইজনকে আটক করে ভূমি অফিসে নিয়ে আসে। তবে জনতা অফিসের বাইরে বিক্ষোভ অব্যাহত রাখে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে জনতাকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি শান্ত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন,
“ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান ও সরকারি দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা আদালতের জব্দকৃত মালামাল লুট করে, যা পরে উদ্ধার করা হয়।”
এ ঘটনায় হায়দার আলী ও হাসান আলী নামের দুইজনকে আটক করা হয়। এর মধ্যে হাসান আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরজন হায়দার আলীসহ আরও ১৬ জনের নামে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে বোদা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জওয়ানুল মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




