পঞ্চগড়ে সংবাদ সম্মেলন: মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি


প্রকাশিত: ০৮:৩৬ ২২ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ে বিয়ের দুই বছরের মাথায় মেয়েকে নির্মম হত্যা করার অভিযোগ তুলেছেন এক গৃহবধূর বাবা-মা। এ ঘটনায় মেয়েকে হত্যায় দোষিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করছেন তারা।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে জেলার আটোয়ারী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার অসহায় দম্পতি আমির উদ্দিন ও নারগিস আক্তার।
সংবাদ সম্মেলনে তারা জানান, তাদের মেয়ে আমিনা আক্তার রত্নাকে ২০২৩ সালে বিয়ে দেন পাশের বাকডোকরা এলাকার ফারাজুল ইসলামের ছেলে রবিউল ইসলামের সঙ্গে। তাদের সংসারে ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গত ২২ নভেম্বরে রাতে আশঙ্কাজনক অবস্থায় রত্নাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আটোয়ারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে সেখানেই তার মৃত্যু হয়। সকালে তারা ওই গৃহবধূর পরিবারকে জানায় বিষপানে আত্মহত্যা করেছে রত্না। কিন্তু ওই গৃহবধূর পরিবারের লোকজন গিয়ে দেখেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এমনকি বিষের কোনো আলামতও পান নি তারা।
তাদের দাবি, হত্যা করে নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় প্রথমে তারা আপোসের প্রস্তাব দিলেও তা প্রত্যাখান করে ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। মামলা চলমান অবস্থায় সম্প্রতি আসামীপক্ষ থেকে টাকার বিনিময়ে ময়নাতদন্তের প্রতিবেদন বদলানোসহ নানা হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূর বাবা আমির উদ্দিন।
তিনি বলেন, ‘আমার মেয়েকে মারপিট করে হত্যার পর ওরা আত্মহত্যার নাটক সাজিয়েছে। এখন তারা ময়নাতদন্তের প্রতিবেদন টাকার বিনিময়ে পাল্টে দেয়ার হুমকি দিচ্ছেন। ওরা প্রভাবশালী হওয়ায় আমাদের হুমকি ধামকি দিচ্ছে। প্রধান আসামি এখনও গ্রেফতার হয় নি। আমার মেয়েকে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সংবাদ সম্মেলনে নিহত রত্নার মা নারগিস আক্তার, চাচা ওমর আলী ও বোন আরজিনা আক্তারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’




