ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা


প্রকাশিত: ০১:৩৬ ২০ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয়তাবাদী ছাত্রদল ২৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলা ভাস্কর্যের পাদদেশে আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
ঘোষিত প্যানেল অনুযায়ী ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান।
জিএস (সাধারণ সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শেখ তানভীর বারী হামিম।
আর এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন পেয়েছেন বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর আল হাদী মায়েদ।
সম্পাদক পদে প্রার্থীরা
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন: আরিফুল ইসলাম
বিজ্ঞান ও প্রযুক্তি: এহসানুল ইসলাম
কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া: চেমন ফারিয়া ইসলাম মেঘলা
আন্তর্জাতিক বিষয়ক: মেহেদী হাসান
সাহিত্য ও সংস্কৃতি: আবু হায়াত জুলফিকার জিসান
ক্রীড়া বিষয়ক: চিম চিম্যা চাকমা
ছাত্র পরিবহন: সাইফ উল্লাহ্ (সাইফ)
সমাজসেবা: সৈয়দ ইমাম হাসান অনিক
ক্যারিয়ার উন্নয়ন: আরকানুল ইসলাম রূপক
স্বাস্থ্য ও পরিবেশ: আনোয়ার হোসাইন
মানবাধিকার ও আইন: মেহেদী হাসান মুন্না
তবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি খালি রাখা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, ১৫ জুলাই আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পদে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
সদস্য পদে ১৩ জন
ছাত্রদলের ঘোষিত সদস্য পদে আছেন—
জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান এবং নিত্যানন্দ পাল।
তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া