মুক্তির আগেই ব্লকবাস্টার ‘পুষ্পা টু’


প্রকাশিত: ০২:১৪ ২৩ অক্টোবর ২০২৪
আল্লু অর্জুন অভিনীত দক্ষিণের সুপার হিট ছবি ‘পুষ্পা’র সাফল্যের পর থেকেই এর দ্বিতীয় কিস্তি নিয়ে অধীর অপেক্ষা দর্শকেরা। ‘পুষ্পা টু’ আসার ঘোষণার পর থেকেই ছবটি নিয়ে আলোচনা তুঙ্গে। এর সিক্যুয়েল নিয়েও চর্চা সামাজিক মাধ্যমে।
ডিসেম্বরেই মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা টু’। কিন্তু, মুক্তির আগেই ছবিটি থেকে নির্মাতারা ১ হাজার কোটি রুপি আয় করে ফেলেছেন বলে বলিউডের একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে।
সূত্রের খবর, ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি করা হয়েছে ‘পুষ্পা টু’। মুক্তি না পেতেই এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে এখনও পর্যন্ত দ্বিগুণ টাকা ঢুকে পড়েছে বলে খবর। অর্থাৎ ছবিটি মুক্তির আগেই ছবির প্রমোশন করেই ১০০০ কোটি রুপি আয় হয়েছে। নেটিজেনরা বলছেন, মুক্তির আগেই যেন ছবিটি ব্লকবাস্টার।
এক সমীক্ষা অনুযায়ী, সিনেমা হলে বিভিন্ন ভাষায় ‘পুষ্পা টু’ দেখানো হবে। সেগুলি বিক্রি করেই এখনও পর্যন্ত নির্মাতারা ৬৬০ কোটি রুপি আয় করেছেন। এর মধ্যে তেলুগু ভাষায় ছবিটি বিক্রি করা হয়েছে ২২০ কোটি রুপিতে। হিন্দি ভাষায় ২০০ কোটি রুপি বিক্রি করা হয়েছে। এদিকে আবার তামিল ভাষার জন্য নির্মাতারা পেয়েছেন ৫০ কোটি রুপি। এখানেই শেষ নয়, এই ছবি বিক্রি করা হয়েছে আন্তর্জাতিক ফর্মেশনেও। অর্থাৎ ইংরেজিতে বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপিতে।
এছাড়াও এই ছবির ওটিটি, স্যাটেলাইট এবং মিউজিক বিক্রি করা হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। কোন ওটিটিতে ছবিটি আসবে, তা এখনই জানা যায়নি। তবে সেই নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম এই ছবিটি ২৭৫ কোটি রুপিতে কিনেছে। ছবির মিউজিক বিক্রি করা হয়েছে ৬৫ কোটি রুপিতে। এছাড়াও ৮৫ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে ছবির স্যাটেলাইট।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- ‘তিন নাম্বার জন ডান’, পরীমণির কোলে নবজাতক, রহস্য কী?
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা, জরুরি প্রয়োজনে মিলছে আগাম সুবিধা
- গোলের পর ইয়ামালের ‘৩০৪’ উদযাপন, রহস্য জানালেন শৈশবের বন্ধু
- দুই বছরে ইসরায়েল ছেড়েছেন ১,৩৭০ চিকিৎসক
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে




