ভালোবাসার বার্তা দিলেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন


প্রকাশিত: ০২:৫৫ ২ ডিসেম্বর ২০২৪
লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আগামী ৬ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে বার্ষিক ক্রিসমাস ক্যারোল। আয়োজক ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন।
এই বিশেষ আয়োজন উপলক্ষে কেট পাঠিয়েছেন ১ হাজার ৬০০ অতিথিকে আমন্ত্রণপত্র। বার্তায় তিনি বলেন, “ভীতি নয়, ভালোবাসার দিকে মোড় ঘোরান। ভালোবাসা হলো সবচেয়ে বড় উপহার, যা মানুষ একে অপরকে দিতে পারে।”
কেটের বার্তায় উঠে এসেছে ভালোবাসা ও সহমর্মিতার মূল্যবোধ। তিনি জানান, ক্রিসমাস কেবল উদযাপনের সময় নয়, এটি দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্তি পাওয়ারও একটি সুযোগ।
চতুর্থবারের মতো ৬ ডিসেম্বরের ক্যারল কনসার্ট আয়োজন করছেন কেট মিডলটন । দীর্ঘদিন ক্যান্সারের চিকিৎসার পর তিনি আবার কাজে ফিরেছেন। ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব হিসেবে তিনি এ ক্যারল কনসার্ট আয়োজন করছেন। এ চিঠিতে থিম হিসেবে তিনি ভালোবাসাকেই বেছে নিয়েছেন। একই সঙ্গে তিনি সহমর্মিতার বিষয়টিকেও তুলে ধরেছেন। এর আগেও তিনি নিজের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন বিবৃতিতে ভালোবাসা আর সহমর্মিতার কথাও বেশি বেশি বলেছেন।
কেট মিডলটন তার চিঠিতে বলেছেন, “ক্রিসমাস শুধু একবার উদযাপনের সময় নয়, এটি দৈনন্দিন জীবনের চাপ মুক্তিরও একটি পথ। মানুষের মধ্যে নানা রকমের ভিন্নতা সত্ত্বেও মানুষের একে অপরকে কতটা প্রয়োজন, সে বিষয়টিরই প্রতিফলন ক্রিসমাস।”
তিনি আরও লিখেছেন, “সবকিছুর বাইরেও এটি আমাদের ভীতির বদলে ভালোবাসার দিকে মোড় ঘোরাতে উৎসাহ দেয়।”
চলতি বছরের জানুয়ারিতে কেটের তলপেটে বড় ধরনের অস্ত্রোপচার হয়। সে সময়ই তার ক্যানসার ধরা পড়ে। পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে প্রতিরোধমূলক কেমোথেরাপি দেওয়া হয়েছে। কেটের ক্যান্সারে আক্রান্ত হওয়ার এই ঘটনা ব্রিটিশ রাজপরিবারে বড় ধরনের দুঃসংবাদ হয়ে দেখা দেয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




