ভক্তদের সুখবর দিলেন অভিনেত্রী তানজিকা


প্রকাশিত: ০২:৫১ ৭ ডিসেম্বর ২০২৪
অভিনেত্রী,উপস্থাপিকা,মডেল তানজিকা আমিন বিয়ে করেছেন। ফেসবুক ভেরিফায়েড নিজের পেজ থেকে তিনি এই খবর জানিয়েছেন । রাজধানীর বেইলি রোডে তার নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা।
অভিনেত্রী তানজিকা আমিন। তার পর্দায় হাতেখড়ি হয় দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমা দিয়ে। তার বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ। এরপর নাটকে অভিনয় করলেও দীর্ঘদিন তাকে দেখা যায়নি সিনেমায়। কিন্তু ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মনে দাগ কাটে এ অভিনেত্রী।
তানজিকা আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা যায় বিয়ের সাজে। মায়ের দেওয়া শাড়ি পরে বিয়ে করলেন এ অভিনেত্রী। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দুই পরিবারের
তিনি জানান, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পাওয়ার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। হুট করে বিয়ের কাজ সেরে ফেলেছেন তবে এ মাসের মধ্যেই বিবাহ পরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে তানজিকার।
প্রসঙ্গত, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। বর সাইফ বাসুনিয়া অস্ট্রেলিয়া প্রবাসী, ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন। এ অভিনেত্রী এক যুগ আগে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন। তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর




