ফের রাহুল গান্ধীকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য কঙ্গনার


প্রকাশিত: ০১:৩১ ২০ ডিসেম্বর ২০২৪
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন। বিরোধীদলীয় নেতাকে তিনি ‘জিম’ ট্রেনারের সঙ্গে তুলনা করে বলেন, রাহুল সংসদে এসেও নিজের পেশির জোর দেখান।
বৃহস্পতিবার সংসদের ভেতরে সরকার ও বিরোধীপক্ষের ধস্তাধস্তি থেকেই এর সূত্রপাত। বিজেপি সংসদ সদস্য প্রতাপচন্দ্র ষড়ঙ্গী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ষড়ঙ্গী বলেন, রাহুল গান্ধী এক সংসদ সদস্যকে ধাক্কা মারেন। তিনি আমার গায়ের ওপর পড়েন। ফলে আমি মাটিতে পড়ে যাই।
রাহুলকে কটাক্ষ করে কঙ্গনা বলেন, খুব লজ্জাজনক। আমাদের একজন সংসদ সদস্যের মাথায় আঘাত লেগেছে, সেলাইও পড়েছে। তাদের হিংসা সংসদ পর্যন্ত পৌঁছে গেছে। এমনকি রাহুলকে ‘জিম’-এর প্রশিক্ষকের সঙ্গে তুলনাও করেছেন কঙ্গনা।
কঙ্গনা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সংসদে বিজেপি সংসদ সদস্যদের ওপর রাহুল গান্ধী হামলা করেছেন। এ লোকটা সংসদে নিজের হাতের পেশি দেখাতে দেখাতে আসেন। যেন কোনো ‘জিম ট্রেনার’। এবার তো লোকজনকে ধাক্কা দিলেন, ঘুষিও মারলেন। রাহুল গান্ধীর কোনো সম্মান নেই।’
ঘটনার সূত্রপাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অম্বেদকর-মন্তব্য থেকে। এ দিনের ঘটনায় মাথায় চোট পেয়েছেন ষড়ঙ্গী। সতীর্থ বিজেপি সংসদ সদস্য ও লোকসভার কর্মীরা ধরাধরি করে বাইরে আনার পর ষড়ঙ্গীকে দেখতে আসেন রাহুল।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- ‘তিন নাম্বার জন ডান’, পরীমণির কোলে নবজাতক, রহস্য কী?
- সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা, জরুরি প্রয়োজনে মিলছে আগাম সুবিধা
- গোলের পর ইয়ামালের ‘৩০৪’ উদযাপন, রহস্য জানালেন শৈশবের বন্ধু
- দুই বছরে ইসরায়েল ছেড়েছেন ১,৩৭০ চিকিৎসক
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে




