বিয়ের খবর প্রকাশ্যে আনলেন তমালিকা!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:২৫ ২০ জানুয়ারী ২০২৫
বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। মাঝে মাঝে দেশে ফিরলেও তার ব্যক্তিগত জীবনের বিষয়ে কোনো তথ্য প্রকাশ পেত না। তবে এবার জানা গেলো, তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। আজ সোমবার তমালিকা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুখবরটি শেয়ার করেছেন।
তিনি তার স্বামী প্রভীনের সঙ্গে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, "শুভ বিবাহবার্ষিকী প্রভীন।" পোস্টটিতে ভালোবাসার ইমোজি সংযুক্ত করেছেন তিনি। অভিনেত্রীর পোস্ট দেখে তার ভক্ত এবং বিনোদন অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গেছে, তমালিকা এবং প্রভীনের বিয়ে বেশ আগেই হয়েছে। তবে তারা দুজনই বিষয়টি গোপন রেখেছিলেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তাদের পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
বিয়ের তারিখ, স্থান, বা অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পর্কে তমালিকা বিস্তারিত কিছু জানাননি। তবে তার কাছের মানুষদের মধ্যে অনেকে এই খবরটি আগেই জানতেন।
এই খবরে তমালিকার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তমালিকা ও প্রভীন দম্পতির জন্য রইলো শুভকামনা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ক্যারিয়ার, বিয়ে ও সন্তান নিয়ে বিশের শেষ দিকে এত মানসিক চাপ কেন?
- জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা
- খোকসায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- এনসিপির জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
- লাল কার্ডের পর প্রতিপক্ষকে দেখে নেওয়ার হুমকি নেইমারের
- বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে টম ক্রুজের ‘ডিগার’, বড় লোকসানের শঙ্কা
- ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১ হাজার
- রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আসিফ আকবরের গাড়িতে গুলি চালানো অশুভ সংকেত: ওমর সানী
- স্বামীর আলিঙ্গনে ভেঙে গেল স্ত্রীর ৫টি পাঁজর, নেপথ্যে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




