আবারো কাঁদলেন পরীমণি!

ছবি: সংগৃহীত
আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢালিউড তারকা পরীমনি। তবে এবার সিনেমা কিংবা ওয়েব সিরিজ মুক্তির কারণে নয়, বরং রবিবার এক পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে তিনি ছিলেন আলোচনায়।
সোমবার, আদালতে গিয়ে আত্মসমর্পণ করে পরীমনি জামিনের আবেদন করেন এবং আদালত তার আবেদন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর তিনি কেঁদে ফেলেন। তিনি বলেন, “বরাবরই আমার আইনের ওপর বিশ্বাস ছিল। শ্রদ্ধা ছিল। এখনো আছে। আমার এই বিশ্বাস শেষ অবধি রাখতে চাই।”
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর রবিবার গণমাধ্যমকে পরীমনি জানিয়েছিলেন, "পরিচিত ও শুভাকাঙ্ক্ষীরা সবাই অনবরত ফোন করছেন, খোঁজখবর নিচ্ছেন। এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা। বিব্রতকরও। উটকো ঝামেলা বলতে পারেন। তবে এখানে ভয়ের কিছু নেই। আমি আইনিভাবে মোকাবিলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী।"
সোমবার, পরীমনির আইনজীবী জামিনের আবেদন করেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করেন পরীমনি। জামিন পাওয়ার পর, তিনি আদালতে দাঁড়িয়ে বলেন, “রবিবার থেকে সবাই যেভাবে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি গর্বিত যে এত ভালোবাসা পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি, শেষ পর্যন্ত ন্যায়বিচার পাবই। সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা নিয়ে আমি আসলে জিততে চাই।”
আদালতে কথা প্রসঙ্গে পরীমনি আরও বলেন, “আমি যে মামলা করেছিলাম, তার ঠিক আড়াই বছর পর তিনি পাল্টা একটা মামলা করেন, যে মামলার জন্য আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আমার বিশ্বাস ছিল, আমি মোকাবিলা করব। সবাই আমাকে যেভাবে সাহসটা জুগিয়েছেন, আমি জামিন পেয়েছি। সবার ভালোবাসা পাচ্ছি। সবার এই ভালোবাসা পেয়ে আমি বাড়ি ফিরছি। চূড়ান্ত জয় নিয়েও যেন আমি বাড়ি ফিরতে পারি। আমার জন্য দোয়া করবেন।”
এর আগে, পরীমনির বিরুদ্ধে ২০২১ সালের ১৮ জুলাই নাসির উদ্দিন মাহমুদ হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা হয়। পরবর্তীতে ৪ আগস্ট, র্যাব পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় এবং তাকে বিদেশি মদসহ গ্রেপ্তার করে। এ মামলায় পরীমনিকে তিন দফায় সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ১ সেপ্টেম্বর, ২০২১ সালে জামিনে মুক্তি পান পরীমনি। তখনও লাইভে এসে তিনি কেঁদেছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক





