রোজা আফরোজার সঙ্গে হেলিকপ্টার শুটিংয়ে প্রতারণা!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৪:১৭ ১২ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৫: ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার এবং লোরাটো কোম্পানির চেয়ারম্যান রোজা আফরোজা আজ (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে হেলিকপ্টার শুটিংয়ের সময় প্রতারণার অভিযোগ করেছেন। রাজধানী ঢাকার সিওলো রুফটপ বনানীতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে মডেল মারিয়া কিসসা এবং নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি উপস্থিত থাকবেন।
রোজা আফরোজা সংবাদ সম্মেলনে বলেন, “গত ৯ ফেব্রুয়ারি, আমার ফটোশুটের জন্য একটি এভিয়েশন কোম্পানি থেকে ৩ ঘণ্টার জন্য হেলিকপ্টার ভাড়া নিয়েছিলাম। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত কারণে হেলিকপ্টার প্রায় ৪৫ মিনিট দেরিতে ছেড়ে যায়। শুটিংয়ের সময়, মিডিয়া সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি হেলিকপ্টারে উঠে শুট করতে শুরু করেন, এবং এর ফলে আমার শুটিংয়ের জন্য নির্ধারিত সময় ও পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়ে।”
তিনি আরও জানান, “এমনকি, পরবর্তীতে জানি যে, মিডিয়ায় উপস্থিত ওই মহিলা ব্যক্তির স্বামী হেলিকপ্টার কোম্পানির একজন পরিচালক। তারা আমার শুটের কনসেপ্ট চুরি করে এবং আমি যখন শুটের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন তারা আমাকে অপমানিত করে আমার শুট বন্ধ রাখে।”
এই ঘটনায় ক্ষুব্ধ রোজা আফরোজা অভিযোগ করেন, “এটা শুধু আমার শুটের কনসেপ্ট চুরির বিষয় নয়, বরং আমার সকল ইনভেস্টমেন্টও নষ্ট করা হয়েছে। আমি চাই এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।”
এ ঘটনায় আরও বিস্তারিত জানতে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন মডেল মারিয়া কিসসা এবং নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি, যারা নিজেরাও রোজার সঙ্গে শুটিংয়ের এই অস্বস্তিকর পরিস্থিতি সম্পর্কে জানাবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




