নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন!


প্রকাশিত: ০১:০৯ ২৪ এপ্রিল ২০২৫
নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা এবং খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে নামছেন। তিনি গঠন করতে যাচ্ছেন একটি নতুন রাজনৈতিক দল, যার নাম ‘জনতার পার্টি বাংলাদেশ’।
আগামী শুক্রবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দলের ঘোষণা দেবেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।
জানা গেছে, নতুন এই দলে থাকছেন দেশের রাজনীতির পরিচিত মুখরা। এর মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও এমপি গোলাম সারোয়ার মিলন এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যারা দলে গুরুত্বপূর্ণ পদে থাকবেন।
লিটন এরশাদ জানান, রাজনীতিবিদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক ও সরকারি কর্মকর্তা, এমনকি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়েই গঠিত হবে এই দল।
প্রসঙ্গত, ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর থেকে ইলিয়াস কাঞ্চন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে আসছেন। যদিও বহুবার তাকে রাজনীতিতে আসার আহ্বান জানানো হয়েছিল, এবারই প্রথম তিনি সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন।
ইলিয়াস কাঞ্চনের এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। ‘জনতার পার্টি বাংলাদেশ’ কী ধরনের রাজনৈতিক দর্শন নিয়ে এগিয়ে যাবে এবং আগামী নির্বাচনকে কতটা প্রভাবিত করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




