আবার বিয়ে করছেন মারিয়া মিম!!


প্রকাশিত: ০২:৪০ ২২ মে ২০২৫
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম আবারও নতুন জীবনের পথে পা রাখতে যাচ্ছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রেমিকের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন এই মডেল-অভিনেত্রী।
২০১২ সালে সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। তাদের সংসারে একমাত্র সন্তান আরশ হোসেন জন্ম নেয় ২০১৩ সালে। সুখেই চলছিল তাদের দাম্পত্য জীবন। তবে ২০১৮ সালের শুরুতে বিনোদন জগতে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলে দম্পতির মধ্যে মনোমালিন্য তৈরি হয়। যা একপর্যায়ে ডিভোর্সে গড়ায়। ২০১৯ সালে বিচ্ছেদ হয় তাদের।
ডিভোর্সের ছয় বছর পর নতুন করে প্রেমে পড়েছেন মারিয়া মিম। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে প্রেমিকের মুখ না দেখালেও তাকে ‘আমার ভালোবাসা’ বলে সম্বোধন করেছেন তিনি।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মারিয়া বলেন,
‘হ্যাঁ, আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না। তিনি মিডিয়ার বাইরের একজন মানুষ। আমাদের খুব শিগগিরই বিয়ে হবে।’
সিদ্দিকের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই কিছুটা বিরক্তি প্রকাশ করে মিম বলেন,
‘সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ। তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ। যার সঙ্গে দেখা করাটাও পাপ। প্লিজ, সিদ্দিককে জামাই বানায় দিয়েন না।’
এদিকে সম্প্রতি 'সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি–২০২৫' নিয়ে অশ্লীলতার অভিযোগে ৬ জন মডেল-অভিনেত্রী এবং ৩ জন নির্মাতাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই তালিকায় মারিয়া মিমের নামও রয়েছে।
এই প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মিম। তার ভাষ্য,
‘জাকির হোসেন ভাইরাল হতেই আমাদের বিরুদ্ধে এমন ভিত্তিহীন পদক্ষেপ নিয়েছেন। আমি এই আইনজীবীর বিরুদ্ধে মামলা করব।’
সব মিলিয়ে আবারো আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মারিয়া মিম। তবে এবার আর নাটক বা সিনেমার জন্য নয়, বরং তার নতুন জীবন শুরুর ঘোষণা ঘিরেই চলছে আলোচনা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




